✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সালজবুর্গকে গুঁড়িয়ে দিল রিয়াল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৩, | ১১:১৯:০১ |

চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বুধবার (২২ জানুয়ারি) আরবি সালজবুর্গকে ৫-১ গোলে হারিয়ে ইউরোপে সেরার আসরে চেনা ছন্দে ফিরেছে। এই বড় জয়ে প্রথম পর্ব থেকে যে তারা বিদায় নিচ্ছে না তা নিশ্চিত হয়েছে।

রিয়ালের বড় জয়ে জোড়া গোল করেছেন দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস ও রদ্রিগো। ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপেও পেয়েছেন গোল।

কার্লো আনচেলত্তির দল প্রতিযোগিতার শুরুতে তাদের প্রথম ছয়টি ম্যাচের মধ্যে তিনটি হেরেছিলো। এই ম্যাচ খেলার আগে দলটি ছিলো চাপে। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে সেই চাপ সহজেই উড়িয়ে দিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব।

শীর্ষ আটে জায়গা করতে না পারলে আগামী ফেব্রুয়ারিতে অতিরিক্ত প্লে-অফ রাউন্ডে অংশ নিতে হবে রিয়ালকে, যা প্রতিযোগিতার নতুন ফরম্যাটের অংশ।

এদিন প্রথমার্ধে ব্রাজিলিয়ান উইংগার রদ্রিগো দুটি গোল করে মাদ্রিদকে নিয়ন্ত্রণে নিতে সাহায্য করেন, বিরতির পরপরই এমবাপে পান গোল। পরে ভিনিসিয়াস জোড়া গোল করে ক্লাবের হয়ে শত গোলের মাইলফলক স্পর্শ করেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..