✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সৌদির সড়কে মৃত্যু প্রবাসী বাংলাদেশির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২২, | ১০:২৪:৩০ |

সৌদি আরবের জুবাইলের খুনানি মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মোহাম্মদ রিপন খান (৪২) বরগুনার পাথরঘাটা উপজেলার মেনাজ উদ্দিন খলিফার ছোট ছেলে।

নিহত রিপনের বড় ভাই মোহাম্মদ লিটন খান জানান, পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিপনের পরিবারকে বিষয়টি অবগত করেন সৌদি আরবে তার রুমমেট আক্তারুজ্জামান।

আক্তারুজ্জামান বলেন, ‘রিপন ফজরের নামাজের পর হাঁটতে যেতেন। সোমবার রাতে একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে তাকে রুমে দেখতে না পেয়ে ভেবেছিলাম হাঁটতে গেছেন। পরে সকাল ১০টার দিকে স্থানীয় প্রশাসনের একজন জানান, রিপন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।’

লিটন খান বলেন, ‘আমরা রিপনের মরদেহ দেশে ফেরানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছি।’

পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..