সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনাভাইরাস: শতভাগ কার্যকর অ্যান্টিবডি আবিষ্কার!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৬, | ১২:২৩:৫০ |

করোনা ভাইরাসের (কোভিড-১৯) চিকিৎসায় একটি সফল অ্যান্টিবডি আবিষ্কারের দাবি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি সোরেন্টো থেরাপিউটিকস। তারা বলছে, করোনা প্রতিরোধী এই অ্যান্টিবডি শতভাগ কার্যকর এবং রোগী মাত্র চারদিনেই করোনামুক্ত হবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবারই (যুক্তরাষ্ট্রের সময়) সান দিয়োগোর কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে এসটিআই-১৪১৯ এন্টিবডির বিস্তারিত তুলে ধরবে বলে জানানো হয়েছে। তারা জানিয়েছে, ভ্যাকসিন বা টিকা বাজারে আসার কয়েক মাস আগেই এই অ্যান্টিবডি বাজারে পাওয়া যাবে।

সোরেন্টো থেরাপিউটিকসের প্রতিষ্ঠাতা ও সিইও ডা. হেনরি জি বলেন, এর মাধ্যমে আরোগ্য সম্ভব। আমরা এর ওপরই জোর দিচ্ছি। যদি আপনার শরীরে নিষ্ক্রিয় করে দেওয়ার মতো অ্যান্টিবডি থাকে তবে সামাজিক দূরত্ব বজায় রাখার আর প্রয়োজন হবে না।

খবরে বলা হয়েছে, সংক্রমণজনিত রোগের চিকিত্সায় অ্যান্টিবডির ব্যবহার শত বছর ধরে চলে আসছে। যদিও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। সেজন্য ক্লিনিক্যাল ট্রায়ালে সফল অ্যান্টিবডি বা করোনামুক্ত ব্যক্তির প্লাজমায় আক্রান্ত ব্যক্তির চিকিত্সা নতুন চ্যালেঞ্জে ফেলতে পারে বলে আশঙ্কা করে আসছেন বিশেষজ্ঞরা।

হেনরি জি বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই—এমন সমাধান এসেছে যা ১০০ ভাগ কার্যকর। এসটিআই-১৪৯৯ নামে এই অ্যান্টিবডি যদি আপনার শরীরে দেওয়া হয়, তাহলে সামাজিক দূরত্বও আপনাকে বজায় রাখতে হবে না। এই অ্যান্টিবডি মানবদেহে থাকা ভাইরাসটিকে চারপাশ থেকে ঘিরে ধরে এবং দেহ থেকে বের করে দেয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..