সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সারাদেশে গণপরিবহন বন্ধ ৩০ মে পর্যন্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৪, | ১২:০৭:৩৪ |

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ ঠেকাতে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আওতায় বন্ধ থাকবে বাসসহ সব ধরনের যাত্রীবাহী যানবাহন চলাচল। পণ্যবাহী যান চলাচলের অনুমতি থাকলেও তাতে যাত্রী পরিবহন করা যাবে না।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনার সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে চলছে সাধারণ ছুটি চলছে। ৬ষ্ঠ দফায় আগামী ৩০ মে পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে। এর সঙ্গে সমন্বয় করে ওই দিন পর্যন্ত বেড়েছে গণাপরিবহন চলাচলের নিষেধাজ্ঞাও। কয়েক দফায় এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়। এরআগে ১৬ মে পর্যন্ত গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল।

যাত্রীবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হলেও আগের মতোই পণ্যবাহী যানবাহন চলাচলে ছাড় রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি পরিষেবা, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ওষুধ, ওষুধশিল্প, চিকিৎসাসেবা ও চিকিৎসাসামগ্রী, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণ, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..