সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ৯৬৯

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১২, | ১১:৩১:২১ |

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫০ জনে।

এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬৯ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১৬ হাজার ৬৬০ জন।

এছাড়া নতুন করে ২৪৫ জনসহ মোট ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করে ৯৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১১ জন।এর মধ্যে ৭ জন পুরুষ ও ৪ জন নারী।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, চট্টগ্রামের ২ জন, নারায়ণগঞ্জের ১ জন, নরসিংদীতে ১ জন ও সিলেটের ১ জন।

তিনি আরও জানান, নিহতদের বয়স বিশ্লেষণ করলে দেখা যায় ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন,৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন।

এছাড়া নতুন করে ২৪৫ জনসহ মোট ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়েছেন বলে জানানডা. নাসিমা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..