✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সোয়া কোটি টাকা আর্থিক সহায়তা ১৬০০ ক্রিকেটারকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১২, | ১১:২৫:০৫ |

করোনার কারণে প্রিমিয়ার লীগ বন্ধ। লীগ বন্ধ হওয়ায় অনেক ক্লাব ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়নি। ক্রিকেটারদের বড় অংশের হাত টান। তাদের অর্থ কষ্টের কথা চিন্তা করে এরই মধ্যে ৯৬ জন ক্রিকেটারকে ৩০ হাজার টাকা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ঈদের আগে আরও বড় পরিসরে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বিসিবি। প্রিমিয়ার লীগ থেকে শুরু করে প্রথম বিভাগ, দ্বিতীয় ও তৃতীয় বিভাগসহ অন্তত ১৬০০ ক্রিকেটারকে এককালীন অর্থ সাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য দিয়েছেন। বিসিবি সিইও জানিয়েছেন, বোর্ড ক্রিকেটারদের পাশে আছে।

তাদের আর্থিক দিক বিবেচনায় এনেই এককালীন এ অর্থ সাহায্যর সিদ্ধান্ত।

প্রসঙ্গত, বিসিবি প্রধান নাজমুল হোসেন পাপন আগেই প্রথম শ্রেণির ৯৬ ক্রিকেটারকে এককালীন ৩০ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছেন। নারী ক্রিকেটাররা পেয়েছেন ২০ হাজার টাকা করে। এবার আর বোর্ডের চুক্তিবদ্ধ পুরুষ ক্রিকেটাররা কোন নগদ অর্থ পাবেন না। জাতীয় দলের চুক্তিভুক্ত ১৭ ক্রিকেটার এবং প্রথম শ্রেণির ৯৬ ক্রিকেটার, যারা বোর্ডের কাছ থেকে বেতন পান, তারা এই অর্থ সাহায্যর বাইরে থাকবেন। যে সব ক্রিকেটার বোর্ডের সাথে কোনোরকম চুক্তিতে নেই, তারা ছাড়াও প্রিমিয়ার লীগে আর যত ক্রিকেটার আছেন, তাদের সবাইকেই এই অর্থ সাহায্য দেয়া হবে। তবে নারী ক্রিকেটারদের ক্ষেত্রে এমন নিয়ম নয়, তারা সবাই-ই পাবেন। নারী চুক্তিভুক্ত ক্রিকেটাররাও অর্থ সাহায্য পাবেন। প্রথম বিভাগ, দ্বিতীয়-তৃতীয় বিভাগসহ মোট ৭৬ ক্লাবের আনুমানিক ১৬০০ নারী ও পুরুষ ক্রিকেটারকে এককালীন অর্থ সাহায্য করা হবে। তাদের কি পরিমাণ অর্থ দেয়া হবে? বিসিবি সিইও তা পরিষ্কার করে জানাননি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অর্থের পরিমাণ ১০ থেকে ৫ হাজার টাকা করে হবে। তার মানে গড়পড়তা সাড়ে ৭ হাজার টাকার মত এককালীন পাবেন ক্রিকেটাররা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..