✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ক্রিকেট ইভেন্টে প্রথম সোনা জিতলো বাংলার বাঘিনীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-০৮, | ১৭:৪৭:৫৯ |

পোখারায় এসএ গেমস ক্রিকেটে মেয়েদের ফাইনালে আজ শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়েছে বাংলাদেশ।

রুদ্ধশ্বাসের ম্যাচটির ফলাফল নির্ধারিত হয় একেবারে শেষ বলে। টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯১ রান তোলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন নিগার সুলতানা। আর ফাহিমা ও সানজিদা করেন ১৫ রান করে। লঙ্কান বোলার থিমাসিনি ৮ রানে নেন ৪ উইকেট। জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৮৯ রানে আটকে যায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো বল করা নাহিদা আক্তার ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন। আর সালমা ১২ রান দিয়ে নেন ১ উইকেট।

উল্লেখ্য এ আসরে ক্রিকেট ইভেন্টে দেশকে এবারই প্রথম সোনার পদক এনে দিলেন বাংলাদেশের মেয়েরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..