✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২০, | ০৪:০৮:০৮ |

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। বুধবার (১৯ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিশ্ব হাতি দিবস উদযাপন

বিশ্ব হাতি দিবস ২০২৫ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের বন ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আখেরি চাহার সোম্বা উপলক্ষে দোয়া মাহফিল

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র আখেরি চাহার সোম্বা ১৪৪৭ হিজরি উপলক্ষে বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত হবে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

জুলাই সংলাপ

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর উদ্যোগে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান: বৈষম্যহীন ও পরিকল্পিত বাংলাদেশ গড়বার প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক ‘জুলাই সংলাপ’।

সাইবার সিকিউরিটি বিষয়ক আলোচনা সভা 

হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘সাইবার সিকিউরিটি ইন ফিন্যানসিয়াল সেক্টর অব বাংলাদেশ: সিকিউরিং দ্য ডিজিটাল ফিউচার’ শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব।

বিএনপির কর্মসূচি

দুপুর ১টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গঠিত উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করবেন কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধে আহত তাছরুবা মাহাবিন, আশরাফুল ইসলাম, নুরে জান্নাত ইউশা, সুমাইয়া রহমান ল্যারিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’ একটি প্রতিনিধি দল। এতে উপস্থিত থাকবেন বিএনপির  যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..