✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রামপুরায় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১১, | ১৭:০০:১৩ |

রাজধানীর রামপুরার টিভি সেন্টারের সামনে মাইক্রোবাসের ধাক্কায় কবির হোসেন (৪০) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

রোববার (১১ মে) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ভোর পাঁচটায় তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী মো. পলাশ জানান, ভোরে কবির হোসেন অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস তার গাড়িকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কবির হোসেন পূর্ব রামপুরার নিরিবিলি গলিতে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..