সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঈদুল ফিতরের ছুটিতে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০৯, | ১৯:০৭:২২ |

ঈদুল ফিতরের ছুটিতে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। আজ শনিবার (৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পাঠানো নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়ছে, দেশব্যাপী করোনাভাইরাস মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার রোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার ২৬ মার্চ থেকে পর্যায়ক্রমে ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালে মন্ত্রিপরিষদ বিভাগ ও জন প্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে সুরক্ষা সেবা বিভাগের অধীন অধিদপ্তর সমূহ এবং তাদের অধস্তন অফিসসমূহ সীমিত পরিসরে খোলা রাখার জন্য অনুরোধ করা হলো।

আদেশে আরো বলা হয়, ছুটিকালীন সুরক্ষা সেবা বিভাগের অধীন সব অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের অবশ্যই স্বাস্থ্য বিভাগের নির্দেশমালা কঠোরভারে মেনে চলতে হবে। জরুরি পরিসেবা যেমন ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন। ঈদুল ফিতরের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..