সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

স্টুডেন্ট ফর সভরেন্টি’: আঘাতের চিহ্ন নেই সেই দুজনের মাথায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৬, | ০৯:৪৭:১২ |

পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদ চলাকালে বিক্ষোভকারীদের ওপর বুধবারের (১৫ জানুয়ারি) হামলার ঘটনায় আটক ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’র দুইজন আহত নন বলে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জানিয়েছেন মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন।

বুধবার রাজধানীর মতিঝিল এলাকায় জাতীয় পাঠ্যক্রম ও টেক্সট বুক ভবনের সামনে আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। পরে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র দুইজনকে আটক করে পুলিশ। তারা হলেন-আরিফ আল খবির এবং মো. আব্বাস।

তাদের মাথায় বুধবার ব্যান্ডেজ দেখা গিয়েয়েছিল এবং তারা আহত হয়েছিলেন বলে দাবি করেছিলেন।

ওসি মেজবাহ উদ্দিন বলেন, বুধবার রাতে আমরা দুজনকে আটক করেছি। কিন্তু তাদের মাথায় কোনো আঘাত বা ব্যান্ডেজ পাইনি। এ ঘটনার জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ যুগ্ম-আহ্বায়ক ইয়াকুব মজুমদার সাংবাদিকদের বলেন, এনসিটিবি অফিস থেকে বেরিয়ে আসার পর তারা তাদের কর্মীদের আহত অবস্থায় দেখতে পান। তবে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক শাহাদাত হোসেন কিফাত বলেন, ‘তাদের মাথায় ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয় এবং তার উপর রক্তের মতো করে ভায়োডিন (মলম) লাগিয়ে দেওয়া হয়।’

বিষয়টি জানতে চাইলে ইয়াকুব এ অভিযোগ অস্বীকার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১২টার দিকে আদিবাসী শিক্ষার্থীরা এনসিটিবি ভবনের সামনে পৌঁছানোর আগেই ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র সদস্যরা জাতীয় পতাকা বাঁধা ক্রিকেট স্ট্যাম্প হাতে সেখানে অবস্থান নেয়।

এসময় সেখানে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ গিয়ে দুই গ্রুপকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র সদস্যরা আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে অনেকে আহত হন এবং তাদের মধ্যে অন্তত ১০ জনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..