✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শিশুর ভালো চোখে অস্ত্রোপচার: গ্রেপ্তার সেই চিকিৎসক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৬, | ০৯:৩৬:২২ |

রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে ১৮ মাস বয়সী শিশুর ভালো চোখে অস্ত্রোপচারের ঘটনায় হাসপাতালের চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং স্ট্র্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির বাবা মো. মাহমুদ হাসান একটি মামলা করেছেন।

মাহমুদ হাসান জানান, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ইরতিজার চোখের সমস্যা নিয়ে তারা বাংলাদেশ আই হসপিটালে যান। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় কিছুর অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। সেদিনই রাত সাড়ে ৮টার দিকে তার অস্ত্রোপচার করেন শাহেদারা বেগম। তবে সেখান থেকে বের করার পর তারা দেখতে পান বাম চোখের জায়গায় অস্ত্রোপচার করা হয়েছে ডান চোখে। তখন বিষয়টি শাহেদারাকে জানালে তিনি দুঃখ প্রকাশ করেন এবং পুনরায় ইরতিজার বাম চোখে অস্ত্রোপচার করেন।

মাহমুদ হাসান আরও জানান, ড. শাহেদারা বেগম ভুল চিকিৎসার বিষয়টি মৌখিকভাবে স্বীকার করলেও তা নথিভুক্ত করেননি। পরে তিনি ও তার সহকর্মীরা কিছু না জানিয়ে হাসপাতাল ছেড়ে চলে যান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..