✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নতুন শনাক্ত ৭০৬ জন, মৃত্যুর সংখ্যা জানানো হয়নি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০৭, | ১৮:৩৫:১৮ |

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭০৬ জন। নতুন করে মৃত্যুর সংখ্যা জানানো হয়নি।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৭০৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ১২ হাজার ৪২৫২ জন আক্রান্ত হলেন এই ভাইরাসে।

২৪ ঘণ্টায় ‍সুস্থ হয়ে উঠেছেন ১৩০ জন। এ নিয়ে করোনামুক্ত হলেন ১৯১০ জন। একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩৮২ জনের।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ পাঁচ হাজার ৫১৩টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন, তার আগের ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৭ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন।

তবে বুলেটিনে মৃত্যুর তথ্য উল্লেখ না করে ডা. নাসিমা জানান, এ তথ্য প্রেস রিলিজে জানানো হবে।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..