সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘র‍্যাব যেকোনো বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুত’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-১৩, | ০৮:১৩:২৯ |

বাংলা নববর্ষ পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে কোনো সুনির্দিষ্ট জঙ্গি হামলাসহ নাশকতার তথ্য নেই। তবে পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলায় সারাদেশে র‍্যাব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে বাংলা নববর্ষ ১৪২৯ বরণ উপলক্ষে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এসব কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন চৌধুরী ও লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

ডিজি বলেন, গত দুই বছর আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠান করতে পারিনি। তবে এবার সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে পুলিশ, র‌্যাবসহ গোয়েন্দা বাহিনী দিয়ে সম্মিলিতভাবে কাজ করছে।

সাধারণ মানুষের ইভটিজিংয়ের বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে র‌্যাব। কারণ প্রতিবার যেখানে গেদারিং হয় ওখানে নারীদেরকে হেনস্থা করার ঘটনা ঘটে। এজন্য ইভটিজিং রোধে র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..