✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মৌসুম শুরুর আগেই লুকাকুকে হারাল নাপোলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৮, | ০৬:৫৬:১০ |

সিরি ‘আ’ মৌসুম শুরুর আগে বড় ধাক্কা খেল শিরোপাধারী নাপোলি। দলের প্রধান স্ট্রাইকার রোমেলু লুকাকু ছিটকে পড়েছেন মাঠের বাইরে। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে পাওয়া ঊরুর চোট তাকে অন্তত নভেম্বর পর্যন্ত খেলতে বাধা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাপোলির দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর লুকাকুর স্ক্যান করানো হয় পিনেতা গ্র্যান্ডে হাসপাতালে। তাতে তার বাঁ পায়ের ঊরুতে গুরুতর চোটের বিষয়টি নিশ্চিত হয়েছে।

এই ইনজুরির ফলে আগামী ২৩ আগস্ট সিরি ‘আ’র নতুন মৌসুমে নাপোলির প্রথম ম্যাচে লুকাকুকে পাওয়া যাবে না, এমনকি তিনি বেঞ্চেও থাকবেন না।

৩২ বছর বয়সী লুকাকু গত মৌসুমে ১৪ গোল করে নাপোলিকে চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় ভূমিকা রেখেছিলেন। চলতি মৌসুমে কেভিন ডি ব্রুইনার সঙ্গে জাতীয় দলের যুগলবন্দিতে আরও দুর্দান্ত কিছু করার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু মৌসুম শুরুর আগেই তার সেই সম্ভাবনায় বড় ধাক্কা লাগলো।

চোটে পড়া লুকাকুর বিকল্প খুঁজতে এরই মধ্যে ট্রান্সফার মার্কেটে তৎপর হয়েছে নাপোলি। ইতালিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ ফরোয়ার্ড জশুয়া জিরকিজি এবং ক্রিস্টাল প্যালেসের ইয়ান ফিলিপে মাতেতাকে দলে নিতে আগ্রহী ক্লাবটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..