✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনায় দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত ৭৮৬, মৃত্যু ১ জনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০৫, | ১৬:২০:১৮ |

গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটাই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরো ১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩ জনে।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৫ হাজার ৭১১টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ৭৮৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৮৩ জনে দাঁড়িয়েছে।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..