✕

সর্বশেষ :
পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সুইডিশ দলের ক্যাম্পে বাংলাদেশি কিশোর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৫, | ০৬:৩১:১৩ |

সুইডেনের অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের ক্যাম্পে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি কিশোর তাসিন হোসেন। তার অসাধারণ ড্রিবলিংয়ের জন্য সুইডিশ দলের ক্যাম্পে ‘তাসিনদিনহো’ নামে পরিচিতি পেয়েছেন বাংলাদেশি এই সুইডিশ ফুটবলার। স্বপ্ন দেখছেন বিশ্বসেরা ফুটবলার হওয়ার।

১৫ বছর বয়সী ফুটবল প্রতিভা তাসিন হোসেন, বাংলাদেশে জন্মগ্রহণকারী সুইডিশ নাগরিক। মাত্র ২ বছর বয়সে পরিবারের সঙ্গে সুইডেনে আসা তাসিন বর্তমানে সুইডিশ যুব ফুটবলে পরিচিত এক নাম। ডিজুগার্ডেন আইএফ দলের হয়ে খেলছেন এবং সম্প্রতি অসাধারণ পারফরম্যান্সের জন্য অনূর্ধ্ব-১৭ একাডেমি দলেও জায়গা পেয়েছেন।

গত মৌসুমে তাসিন সুইডেনের শীর্ষ যুব লিগ অলসভেনস্কান, ডিআইএফ অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তৃতীয় স্থান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও, গ্রীষ্মে এসইএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ২ গোল এবং ৪টি অ্যাসিস্ট করে দলের পডিয়াম ফিনিশ নিশ্চিত করেন। ডিআইএফ ভক্তদের কাছেও প্রিয় তাসিন। তাকে ডাকা হয় ‘বাংলাদেশ মেসি’ বলে।

তাসিন হোসেন বলেন, ‘আমার স্বপ্ন একজন ভালো ফুটবলার হওয়ার। আমার ইচ্ছা বিশ্বের সেরা ফুটবলার হওয়ার। আর এটার জন্য আমি অনেক পরিশ্রম করছি। আমি অনেক গর্বিত যে একজন বাংলাদেশি হয়েও সুইডিশ দলে সুযোগ পেয়েছি। আমার ইচ্ছা আছে বাংলাদেশের হয়ে কিছু করার।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..