✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পিআর পদ্ধতি ছাড়া স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়: ডা. তাহের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৭, | ০৫:১৬:৪৯ |

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, কালো টাকা আর পেশিশক্তি যাদের ভরসা, তারাই পিআর পদ্ধতি চায় না। এ সময় বিএনপি ছাড়া সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আসার ইঙ্গিতও দেন তিনি।

রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ তাহের বলেন, গণতন্ত্র মানে না যারা, তারাই ফ্যাসিবাদের পক্ষপাতী। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের দাবিও জানান তিনি।

অন্যদিকে, জুলাই ঘোষণাপত্র জনগণ মানেনি উল্লেখ করে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি না দিয়ে যদি নির্বাচন হয়, তাহলে আরেকটি শেখ হাসিনার জন্ম হবে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতির পক্ষে দেশের অধিকাংশ মানুষ মত দিয়েছেন, যা বিভিন্ন জরিপেও উঠে এসেছে। কিছু দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য পিআর পদ্ধতি ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-কে এক করে বক্তব্য দিচ্ছে বলে অভিযােগ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..