সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পাহাড়ি ঢল ও মেঘ বিস্ফোরণে পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৭, | ০৪:১৬:৪৯ |

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। পানির তোড়ে প্রায় নিশ্চিহ্ন বুনের এলাকার বেশন্ত্রী গ্রাম। যেখানে মৃতের সংখ্যা এতোটাই বেশি যে, দাফনে শামিল হওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে পাকিস্তানের বিভিন্ন এলাকার উদ্ধারকারী দল।

সেখানকার পাহাড়ি ঢল তেড়েফুড়ে ছুটছে লোকালয়ের দিকে। সামনে যা পাচ্ছে তাই খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। পানির ভয়াবহ রূপ আতঙ্ক ছড়াচ্ছে চারদিকে। মেঘ বিস্ফোরণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বহু অঞ্চলে তৈরি হয়েছে এমন ভয়াবহ পরিস্থিতি।

বন্যায় এ পর্যন্ত ৩শ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ শতাধিক পুরুষ। শিশু ও নারীর সংখ্যাও শতাধিক। বন্যায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে বেশন্ত্রী গ্রাম। পরিস্থিতি এতোটাই খারাপ মৃতদের দাফনে শামিল হওয়ার মতো মানুষও খুঁজে পাওয়া যাচ্ছে না।

অবস্থা এতোটাই খারাপ হয়েছে যে, এক বাড়িতে একসাথে ১৭ জন মানুষ মারা গেছে। ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩ জন এখনও নিখোঁজ। আরেক পরিবারের একসাথে ৮ সদস্য মারা গেছে। অনেক মানুষের খোঁজ পাওয়া যাচ্ছেনা।

বন্যায় প্রায় বিলীন হয়ে গেছে খাইবার পাখতুনখোয়ার সোয়াত, বাজাউর, তোরঘর, মানসেহরা, শাংলাসহ বহু অঞ্চলের অন্তত ৭৪ বসতবাড়ি। এর মাঝে ৬৩ টি আংশিক একং ১১টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..