সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মতিঝিলে ছিনতাইকালে গ্রেপ্তার ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৮, | ১৩:০০:৩০ |

রাজধানীর মতিঝিলে মোটরসাইকেল যোগে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন একাধিক মামলার আসামি দুই ছিনতাইকারী।

তারা হলেন- মনির হোসেন ওরফে নিরব (৩০) ও মো. পিন্টু ওরফে জহিরুল (৩৫)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার (১২ মে) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে মতিঝিলের এজিবি কলোনির কাঁচাবাজার সংলগ্ন তিশা বাস কাউন্টারের সামনে মোটরসাইকেল যোগে ছিনতাইয়ের সময় দুইজনকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশের একটি টহল দল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে ছিনতাই করতেন। গ্রেপ্তার মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ মোট ১১টি মামলা রয়েছে। এছাড়া পিন্টুর বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ ৭টি মামলা বিচারাধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..