সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অভিযানে ক্ষতিগ্রস্ত ৩ রিকশাচালককে ডিএনসিসির অনুদান, দেয়া হবে চাকরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৫, | ১১:০৪:০৩ |

অভিযানে ক্ষতিগ্রস্ত ৩ রিকশাচালককে ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৪ মে) বিকেল ৪টায় ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়।

এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, মানবিক দিক বিবেচনায় নিয়ে অভিযানে ক্ষতিগ্রস্ত রিকশা চালকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এটা পুনরাবৃত্তি হবে না। যারা ব্যাটারি চালিত অবৈধ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তারা বিকল্প আয়ের উৎস খুঁজে নেন। ঢাকা শহরের মূল রাস্তায় কোনো রিকশা চলতে পারবে না।

ক্ষতিগ্রস্ত রিকশা চালকগণ হলেন- সিরাজগঞ্জের মৃত জুরানের ছেলে মো. খলিল, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মুনসুর আলীর ছেলে রাসেল মিয়া, ও বরিশালের মাহতাব মৃধার ছেলে সুমন মৃধা।

এ সময় ডিএনসিসি প্রশাসক এই তিনজন রিকশা চালককে চাকরির ব্যবস্থা করে দিতে ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

গতকাল মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের জন্য ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় মূল রাস্তায় চলাচলরত ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয় এবং কয়েকটি রিকশা গুড়িয়ে দেয়া হয়।

গণমাধ্যেমে তিন রিকশা চালকের আর্তনাদের খবর ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের চোখে পড়লে তিনি তৎক্ষণাৎ এই তিন রিকশা চালককে সহায়তার আশ্বাস দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..