সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনাকে আরো ভয়ংকর করবে বিভেদের রাজনীতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৮, | ১১:৫৯:৩১ |

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের এই সংকটকালে বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে আরো বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে। একমাত্র সকলের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতি করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজরে সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে মনিটর করছেন। নির্দেশনা দিচ্ছেন, তদারক করছেন। এই সময় আমাদের সকলের ঐকবদ্ধ থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা প্রয়োজন। এ লড়াই আমাদের সকলের বাঁচা-মরার লড়াই।

পবিত্র রমজান মাসে ইফতারসহ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..