সর্বশেষ :
উৎপাদন বাড়াতে সপ্তাহে শতাধিক কর্মী নিচ্ছে বোয়িং মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নিশানের গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে টু সিটার ইভি আনছে রোলস রয়েস বাজারে আসবে মাত্র ১০০ গাড়ি যুক্তরাষ্ট্রের মেইনে নিষিদ্ধ হচ্ছে বড় ডেটা সেন্টার ভিয়েতনামে চালু হচ্ছে ভিনগ্রুপের প্রথম আন্তঃনগর বুলেট ট্রেন চীনে আইফোনের সরবরাহ বেড়েছে ২০ শতাংশ জানুয়ারি-মার্চ প্রান্তিক চীনের জিডিপি বেড়েছে ৫% ডেটা সেন্টারের চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুতে বিনিয়োগ টেক জায়ান্টদের ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন পুনরুদ্ধারে দুই বছর লাগবে: আইইএ

ট্রেনে আগাম টিকিট বিক্রি ২৩ এপ্রিল থেকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-১০, | ২২:২৩:২০ |

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। প্রথম দিনে বিক্রি হবে ২৭ এপ্রিলের টিকিট। ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মে’র ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ঈদের পর ফিরতি যাত্রা হবে ৫ মে। সেই টিকিট বিক্রি হবে ১ মে।

চাঁদ দেখা সাপেক্ষে ২ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। রোজা ৩০টি হলে অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল দেওয়া হবে ২ মে’র ট্রেনের টিকিট।

পাঁচ দিন আগে আগাম টিকিট বিক্রি

গত দুই বছর করোনার কারণে ঈদুল ফিতরের সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। দুই বছর পর ঈদযাত্রা ফিরছে ট্রেনে। তবে এবার আগে মতো ১০ দিন আগে নয়, স্বাভাবিক সময়ের মতোই পাঁচ দিন আগে আগাম টিকিট বিক্রি হবে। ঈদযাত্রার বিক্রিত টিকিট ফেরতে নেবে না রেল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..