দেশে ফিরলেন সেই ৯০ জেলে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৭, | ১৩:০২:৩৫ |

বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ভারতীয় কোস্ট গার্ডের হাতে ফিশিং ট্রলারসহ আটক হওয়ার পর কারাগারে যাওয়া ৯০ বাংলাদেশি জেলে ও নাবিক মুক্তি পেয়ে চট্টগ্রামের পতেঙ্গায় এসে পৌঁছেছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় পতেঙ্গার কর্ণফুলি চ্যানেলে এসে পৌঁছান তারা। ফেরত এসেছে বাংলাদেশের এফভি লায়লা-২ এবং এফভি মেঘনা-৫ নামের দুটি ফিশিং ভেসেলও।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে  রবিবার (৫ জানুয়ারি) আন্তর্জাতিক জলসীমায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

সিএমপির পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক জলসীমা থেকে ভারতের হাতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীরএর আগে ৯ ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রসীমায় মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ৭৮ জন জেলে ও নাবিকসহ ৯০ জনকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। ঘটনার পরদিন খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে সমুদ্র থেকে ট্রলারসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে মালিকপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছিল।

 পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। তারই অংশ হিসেবে ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ জন বাংলাদেশি নৌকর্মী ও আটক নৌযান পতেঙ্গায় ফিরে এসেছে। আটক নৌযান দুটি হলো এফভি লায়লা-২ ও এফভি মেঘনা-৫। এফভি লায়লা-২ ট্রলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের। আর এফভি মেঘনা-৫ ট্রলারটি সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।


মালিকপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তরের তথ্য মতে, এফভি লায়লা-২ ট্রলারটি গত ২৭ নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যায়। ২০ ডিসেম্বর ঘাটে ফেরার কথা ছিল। ট্রলারটিতে ৪১ জন নাবিক-জেলে ছিল। এফভি মেঘনা-৫ ট্রলারটি গত ২৪ নভেম্বর সাগরে যায়। ১৪ ডিসেম্বর ফিরে আসার কথা ছিল। এটিতে ৩৭ জন নাবিক-জেলে ছিলেন। ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগ এনে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে। পরে তাদের উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখানে আদালতের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে কারাগারে রাখা হয়।

তার আগে ১২ সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘এফভি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায়। ওই নৌকায় থাকা ১২ বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্টগার্ড আটক করে নিয়ে যায়। পরে তাদেরও অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...