সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৭, | ১২:৩৬:৫১ |

রাজধানীর ধানমন্ডির জিগাতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী নামে (২৭) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আশরাফুল ইসলাম (২১) নামে আরও এক যুবক আহত হয়েছেন। নিহত আলভি ধানমন্ডির ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের দুজনকেই গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। আহত আশরাফুলের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহত আলভীর বাবার নাম মশিউর খান পাপ্পু এবং আহত আশরাফুলের বাবার নাম মোহাম্মদ মাসুদ। তারা উভয়েই হাজারীবাগের বিজিবি ৫ নং গেট এলাকায় থাকেন।

আলভীর মামি মাহি বেগম জানান, আলভী ড. মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষে লেখাপড়া করত। আজ রাত সোয়া ৮টার দিকে আলভী ও আশরাফুল জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। এ সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত আলভীর বন্ধু আশরাফুল জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ রাতের দিকে ওই দুই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক তাদের মধ্যে আলভী নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপরজনের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..