সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৮, | ১১:১৪:৩৪ |

রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটের দিকে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা জানান, মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে ৩ তলা বিশিষ্ট একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এর আগে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..