সর্বশেষ :
উৎপাদন বাড়াতে সপ্তাহে শতাধিক কর্মী নিচ্ছে বোয়িং মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নিশানের গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে টু সিটার ইভি আনছে রোলস রয়েস বাজারে আসবে মাত্র ১০০ গাড়ি যুক্তরাষ্ট্রের মেইনে নিষিদ্ধ হচ্ছে বড় ডেটা সেন্টার ভিয়েতনামে চালু হচ্ছে ভিনগ্রুপের প্রথম আন্তঃনগর বুলেট ট্রেন চীনে আইফোনের সরবরাহ বেড়েছে ২০ শতাংশ জানুয়ারি-মার্চ প্রান্তিক চীনের জিডিপি বেড়েছে ৫% ডেটা সেন্টারের চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুতে বিনিয়োগ টেক জায়ান্টদের ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন পুনরুদ্ধারে দুই বছর লাগবে: আইইএ

ভোটারদের বঞ্চনা ঘোচাতে চায় নির্বাচন কমিশন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৫, | ১১:০৮:৩২ |

নির্বাচন কমিশন ভোটারদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের বঞ্চনা ঘোচাতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন এ লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। ১৮ কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

রবিবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাদাগের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে ইচ্ছেকৃত ভুল কমিশন করবে না বলে প্রশিশ্রুতি দিচ্ছি।

এ সময় মৃত ভোটার, ভুয়া ভোটার না বানাতে সংশ্লিষ্টদের সতর্ক করেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, টাকা অর্জনের মোটিভ নিয়ে যাতে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে অংশগ্রহণ না করে। মৃত ভোটার, ভুয়া ভোটার এবং নতুন ভোটারের ক্ষেত্রে সমানভাবে কাজ করতে হবে।

শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে দাবি করেন তিনি। বলেন, ভোটের প্রতি মানুষের অনাগ্রহ সেখান থেকে কমিশন এবার বেরিয়ে আসতে পারবে।
তিনি বলেন, মানুষের মধ্যে যে আস্থার ঘাটতি ছিল তা কমে এসেছে। মানুষ এবার ভোট দিতে চায়। ভোটকে কেউ যাতে নষ্ট করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে।আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিগত নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে, তা পুনরুদ্ধারে যা যা করা লাগে তার সবটুকুই করবে কমিশন। ভোটার হালনাগাদে অনিয়ম, অবহেলা অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

অনুষ্ঠানে ইসি তাহমিনা আহমদ বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ার হবে আইন এবং বিবেক। ইসির কোনো কর্মকর্তা দুরভিসন্ধিমূলক কাজ করলে সেই দায় কমিশন নেবে না।

ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়ে ইসি আব্দুর রহমান মাছউদ বলেন, নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত বলেও মনে করে কমিশন।’

ভোটার তালিকা হালনাগাদে সর্বোচ্চ সতর্কতা এবং তৎপরতার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..