সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চীন থেকেই করোনার উৎপত্তি, নিশ্চিতে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৫, | ১০:৫৩:২৭ |

করোনা ভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে উৎপত্তি হয়েছে। আর এটি নিশ্চিত করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি এমনটি বলেন। সাক্ষাতকারে পম্পেও বলেন, যুক্তরাষ্টে মৃত্যু এবং প্রচুর অর্থনৈতিক ক্ষতির জন্য যারা দায়ী তাদের জবাবদিহি আমাদের প্রয়োজন। এ সময় পম্পেও দাবি করেন, ২০১৯ সালের ডিসেম্বর থেকেই করোনা ভাইরাসের বিষয়ে জানতো চীন।

পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতিকভাবে আমরা সব দেশের সঙ্গে কাজ করছি যাতে তারা সঠিক কাজ করে। যাতে তাদের অর্থনীতি আবার চালু হয়। উহান থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি এটি নিশ্চিত করার জন্য আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছি। বৈশ্বিক মহামারির এমন পরিস্থিততে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যর্থ হয়েছে বলেও সাক্ষাতকারে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..