✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বন্যা কবলিত মানুষের পাশে সেনাবাহিনী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৮-০৯, | ০৯:৫৬:৩০ |

চট্টগ্রাম জেলায় ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সাধারণ মানুষকে উদ্ধার অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ, চিকিৎসা সহায়তা দিতে কাজ শুরু করেছেন রামু সেনানিবাসের প্রায় দেড় হাজার সেনা সদস্য।

বুধবার (৯ আগস্ট) সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুউদ্দিন নদভী বলেন, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে সাতকানিয়া-লোহাগাড়া উপজেলায়। বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে ও বন্যাদুর্গত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার লক্ষ্যে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, ইতিমধ্যে সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং কক্সবাজার রামুর জিওসির সঙ্গে কথা বলেছি। তারা বন্যাদুর্গত লোকজনকে উদ্ধারের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। সাতকানিয়া লোহাগাড়ার বন্যাকবলিত এলাকায় উদ্ধারাভিযানের জন্য ইতিমধ্যেই কক্সবাজার রামু ক্যান্টনমেন্ট থেকে দেড় হাজার সেনাবাহিনী সদস্য কার্যক্রম শুরু করেছেন।

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দ্রুতই বন্যাকবলিত এলাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন এই সংসদ সদস‌্য।

এদিকে, দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী, লোহাগাড়া এবং সাতকানিয়া উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চট্টগ্রামে থেমে থেমে এখনও বৃষ্টি হচ্চে। প্রধান সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার এবং বান্দরবান পার্বত্য জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পালন জানান, গত ৩ আগস্ট থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ৩ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ৬৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও (বুধবার) বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..