৯৫ ভারতীয়র বিনিময়ে মুক্তি মিলছে সেই জেলেদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-৩১, | ০৮:১৬:৩০ |

দেশের কারাগারে বন্দি ভারতের ৯৫ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে বাংলাদেশে আসার পর তাদের আটক করা হয়। ওই সময় তাদের ছয়টি ট্রলারও জব্দ করেছিল নিরাপত্তাবাহিনী। তাদের বিনমিয়ে মুক্তি মিলছে ট্রলারসহ আটক সেই ৭৮ জেলে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জানিয়েছে, সম্প্রতি, বাংলাদেশ ভারতীয় এই জেলেদের বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছে।

একটি সূত্র জানিয়েছে, দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়। এতে বাংলাদেশ ৯৫ ভারতীয় জেলেকে, অপরদিকে ভারত বাংলাদেশের ৯০ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে। গত ৯ ডিসেম্বর ট্রলারসহ ৭৮ জেলেকে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। এরআগে থেকে আরও ১২ জন ভারতের কারাগারে ছিলেন।

২৬ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ভারতীয় ৯৫ জেলের মামলা প্রত্যাহারের নির্দেশের বিষয়টি জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের সুন্দরবন সামুদ্রিক মৎসজীবী শ্রমিক ইউনিয়ের সেক্রেটারি সথিনাথ পত্র বলেছেন, “আমরা বাংলাদেশে সরকারের জারি করা নির্দেশের কপি পেয়েছি। যেখানে আমাদের জেলেদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং তাদের ভারতে ফেরত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের জন্য স্বস্তির। কারণ এই গরীব জেলেরা গত অক্টোবর থেকে বাংলাদেশের কারাগারে বন্দি।” আজ তাদের একটি প্রতিনিধি বাংলাদেশে আসবে জানিয়ে তিনি বলেন,
বাংলাদেশ জেলেদের ট্রলারগুলোও ছেড়ে দেবে। আমরা আশা করি নতুন বছরে তারা বাড়িতে ফিরবে।

গত অক্টোবরে বাগেরহাট থেকে ৬৪ ভারতীয় জেলেকে আটক করে বাংলাদেশ। পরে পটুয়াখালীর কাছ থেকে আরও ৩১ জনকে আটক করা হয়। এরপর থেকে এসব ভারতীয় জেলেকে কারাগারে রাখা হয়েছে। তাদের বেশিরভাগই উত্তর-২৪ পরগনার বাসিন্দা।

টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, যখন বাংলাদেশ এই জেলেদের মুক্তির প্রক্রিয়া শুরু করে তখন ভারতীয় কোস্টগার্ড যেসব বাংলাদেশি জেলেকে আটক করেছে তাদেরও ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে ভারত সরকার।

গত ৯ ডিসেম্বর ওড়িশার পরদ্বীপে প্রবেশের অভিযোগে বাংলাদেশের ৭৮ জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। যদিও অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশের ভেতর ধরে আটক করা হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...