৯ পুলিশ পরিদর্শককে অবসরে পাঠালো সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১০, | ০৫:৪৯:১১ |

বিগত সরকারের সময়ে দায়িত্ব পালন করা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (১০ আগস্ট) তাদের অবসরে পাঠানোর বিষয়ে পৃথক ৯টি প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা পৃথক ওই প্রজ্ঞাপনগুলোয় সই করেন উপসচিব নাসিমুল গনি।

অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন, পুলিশ পরিদর্শক মো. কুদ্দুস ফকির, মো. নুরুল ইসলাম, মো. কামাল হোসেন, এস এম কামরুজ্জামান, মো. সেলিমুজ্জামান, মো. শামীম হোসেন, মো. আব্দুল লতিফ, মো. আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ মামুন অর রশিদ।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ রয়েছে।

 


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...