ফ্রান্স ও স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৮, | ১৩:০০:৩০ |

জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে ফ্রান্স সরকার এবং জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে জন্য স্পেন সরকার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে। তবে দুটি ফোরামে যোগ না দেওয়ায় ফ্রান্স ও স্পেন যাওয়া হচ্ছে না প্রধান উপেদেষ্টার।

রোববার ( ১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী ৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশেন কনফারেন্স যোগ দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি কনফারেন্সে যোগ দেবেন না। তবে বাংলাদেশ থেকে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদল কনফারেন্সে যাবেন।

এছাড়া আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই স্পেনে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে স্পেন সরকার। আমন্ত্রণ পেলেও প্রধান উপদেষ্টা কনফারেন্সে যোগ দিচ্ছেন না। বাংলাদেশ কনফারেন্সে প্রতিনিধি পাঠাবে। আশা করা হচ্ছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে একটি প্রতিনিধিদল কনফারেন্সে যাবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...