সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ বন্ধ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২১, | ১৬:২৯:১৬ |

নভেল করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার রাতে এক টুইটে ট্রাম্প বলেছেন, করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের চাকরি রক্ষার স্বার্থে তিনি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে একটি নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন।

অবশ্য তাৎক্ষণিকভাবে এটা পরিষ্কারও করা হয়নি যে, ট্রাম্প কোন প্রক্রিয়ায় এই আদেশ বাস্তবায়ন করবেন।

এ বিষয়ে হোয়াইট হাউজও কোন মন্তব্য জানায়নি।

এর আগে ২০১৭ সালেও যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়া কঠোর করার সিদ্ধান্ত নেন ট্রাম্প। এমনকি বেশ কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপসহ নির্বাহী আদেশও জারি করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..