সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গু*লিতে নি*হত পুলিশ কর্মকর্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৯, | ১১:৫৬:১১ |

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীরও মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অফিসার ৩৩ বছর বয়সী ডেভিড রোজ বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ডিপার্টমেন্ট।

ডেকাল্ব কাউন্টি পুলিশ বিভাগ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোজ একটি হামলাকারীকে থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন। তাকে কাছাকাছি এমোরি ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অফিসার রোজ ২০২৪ সালের সেপ্টেম্বরে ডেকাল্ব কাউন্টি পুলিশে যোগ দিয়েছিলেন। তিনি এক স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

অন্তর্বর্তী পুলিশ প্রধান গ্রেগ প্যাড্রিক বলেন, ‘এই মুহূর্তে আমরা সমাজের কাছে তার পরিবার, বন্ধুবান্ধব, প্রিয়জন এবং সমগ্র ডেকাল্ব কাউন্টি পুলিশ পরিবারের জন্য প্রার্থনা চাইছি।’

এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল বলেছেন, বন্দুকধারীর গুলিতে নিহত হওয়া আইন প্রয়োগকারী কর্মী একজন নায়ক যিনি চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন। অভিযুক্ত বন্দুকধারী কমপক্ষে চারটি ভবনে গুলিবর্ষণ করেছিল।

প্যাটেল এক্সে একটি পোস্টে বলেন, ‘নিহত পুলিশ কর্মকর্তার জন্য প্রার্থনা করুন, যিনি অন্যদের রক্ষা করতে দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন এবং চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন।’

সূত্র: সিএনএন নিউজ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..