✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় জিনেদিন জিদান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-২৭, | ১১:৫১:৩১ |

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এরপরই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন কোচ তিতে। অবশ্য, আগেও বলেছিলেন যে, ফল যাই হোক না কেন, তিনি বিশ্বকাপের পরেই দায়িত্ব ছেড়ে দিবেন। এখন একটাই প্রশ্ন, নেইমারদের দায়িত্ব নেবেন কে?

এরই মধ্যে বেশ কয়েকজনের নাম এসেছে এই তালিকায়। কার্লো অ্যানসেলোত্তি, হোসে মরিনহোর সাথে ওই তালিকায় এবার যুক্ত হলেন ফরাসি সুপারস্টার জিনেদিন জিদানের নাম।

ফরাসি গণমাধ্যমের মতে, ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি তারকা জিদানকে নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে সিবিএফ। বিশ্বকাপের আগে গুঞ্জন তৈরি হয়েছিল, ২০২৩ সাল থেকে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে ফ্রান্স দলের কোচের দায়িত্ব নিতে চলেছেন জিদান। কিন্তু বিশ্বকাপ শেষে দেশে ফেরার পরে দেশমকে কোচ হিসেবে রেখে দেওয়ার কথা ভাবছে ফরাসি ফুটবল সংস্থা। অর্থাৎ ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে জিদানের। শেষমেশ ব্রাজিল তাদের নতুন কোচ হিসেবে কাকে নিয়োগ দেয়, তার জন্য অপেক্ষা করতে হবে কিছু দিন।

২০২১ সালে রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ থেকে সরে আসার পর ফুটবলের সঙ্গে সম্পর্ক কার্যত ছিন্নই হয়ে গেছে জিদানের। তাছাড়াও প্রাক্তন পিএসজি ম্যানেজার মৌরিসিও পোচেত্তিনো এবং প্রাক্তন চেলসি ম্যানেজার টমাস টুখেল রাজি রদ্রিগো, রিচার্লিসনদের দায়িত্ব নিতে। কিন্তু জিদানকে নিয়েই বেশি আগ্রহ ব্রাজিল ফুটবল সংস্থার কর্তাদের। তারা মনে করেন, এই দলকে ২০২৬ বিশ্বকাপের আগে সেরা হিসেবে গড়ে তুলতে পারেন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..