✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ক্ষুদিরামের জন্মদিনে, ইংরেজরা বা পাকিস্তানিরাই কেবল আমার শত্রু নয়…

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-০৩, | ১৬:১৪:২৩ |

আজ ক্ষুদিরাম বসুর জন্মদিন। মাত্র ১৮ বছর ৮ মাস ৮ দিন বয়সে এই বিপ্লবী নিজের মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছিলেন। হাসি হাসি ফাঁসি পরেছিলেন। আমাদের ছোটবেলায় মা গান ধরতেন, একবার বিদায় দে মা ফিরে আসি… আমরা কি মনে করে জানিনা, কেঁদে কেঁদে বুক ভাসাতাম।

অনেক দিন ভাবতাম, ইংরেজরা এতদিন থাকলে আমিও নিশ্চিত দুই একটাকে মেরে ক্ষুদিরামের মত ফাঁসিতে চলে যেতাম।

ক্ষুদিরামকে আবার হিংসাও করতাম, মা বলেছিল, সে যেকাজ করেছে হাজারে একজন করতে পারে, আমি হাজারে একজন হতে চাইতাম। বড় হতে হতে দেখি, আমার মা চায় না, আমি ক্ষুদিরামের মতো হাজারে একজন হই। বরং সে চায় আমি আমার কাজিন বোনদের মতো হাজার হাজার ডাক্তারের মধ্যে একজন ডাক্তার হই।

মনের মধ্যে তাই ছোট থেকেই খুব বিদ্রোহ চলতো। সবাই যা যা করে, সেটা আমার করতে মন চাইতো না একদম।

একদিন বুঝলাম ইংরেজরা বা পাকিস্তানিরাই কেবল আমার শত্রু নয়, আমাকে হাজার হাজার লোকের মতো করে গড়ে তুলতে চায় যে সিস্টেম, তার সবকিছুই আমার শত্রু, হাজারে হাজারে শত্রু।

কিন্তু, আমি ক্ষুদিরাম হতে পারি না, তাই বারে বারে হেরে যাই।তাই আজও ক্ষুদিরামদের হিংসা করি, এ হিংসা আসলে কেমন আমি বুঝাতে পারবো না। তবে, একজনমেই সব ভোগের লোভ ছেড়ে, আরেক জনমে আরো বড় কিছু করার ইচ্ছা নিয়ে যেদিন ক্ষুদিরামের মতো ধৈর্য্য ধরতে শিখে যাব, সেদিন আর আজকের মতো ভাববো না একদম।

এ জনম হাজার হাজার জনমের চেয়ে শ্রেষ্ঠ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..