সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাজধানীসহ দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে হচ্ছে বৃষ্টি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৮, | ১১:০৭:৫০ |

রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। শুধু রাজধানী নয়, দেশের প্রায় সব অঞ্চলে আজ বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় বৃষ্টির প্রবণতা বেড়েছে। আজকের বৃষ্টি মোটামুটি সারা দিন থাকতে পারে। রাজধানীতে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে, এরপর ধীরে ধীরে কমে আসতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে—৮৯ মিলিমিটার। একই সময়ে ঢাকায় বৃষ্টি হয়েছে ২ মিলিমিটার। তবে সকাল ছয়টার পর থেকে রাজধানীতে বৃষ্টির মাত্রা বেড়েছে। এ সময় কতটা বৃষ্টি হয়েছে, সকাল নয়টা পর্যন্তও তার তথ্য পাওয়া যায়নি।

আগামীকাল শনিবার সকাল থেকে দেশের উত্তরাঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনার কথাও জানানো হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। সেক্ষেত্রে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমান কমে আসার সম্ভবনা রয়েছে।

এদিকে আজ শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..