✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

মালাইকার ওপর চটলেন নোরা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-১৩, | ১০:৫৭:১৩ |

মালাইকার ওপর চটলেন নোরা, বেরিয়ে গেলেন শো ছেড়ে
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ওটিটি প্ল্যাটফরমে দেখানো হচ্ছে মালাইকার শো ‘মুভিং উইথ মালাইকা’। এই শো শুরুর আগে থেকেই চর্চায় রয়েছে। মালাইকা তার শোতে নিত্যনতুন বিস্ফোরণ ঘটাচ্ছেন। কখনো অর্জুন কাপুরের সঙ্গে বিয়ে প্রসঙ্গে, কখনো আবার নিজের বোনকেই হাসির খোরাক বানিয়ে। এবার মালাইকা যা করলেন, তাতে আসন ছেড়ে উঠে বেরিয়ে গেলেন নোরা ফাতেহি।

নোরা ফাতেহি ও মালাইকা অরোরা। বলিউডের দুই প্রজন্মের নৃত্যশিল্পী। বেলি ড্যান্সিংয়ের জন্যই দেশজুড়ে দর্শক মোহিত নোরায়। অন্যদিকে মালাইকা তার রূপ-যৌবন ধরে রাখার টোটকা, তার চালচলন, ব্যক্তিগত জীবন নিয়ে সদা প্রচারের আলোয় থাকেন।

দুজন এবার এক টেবিলে। যদিও আগে এক নাচের রিয়েলিটি শোতে একসঙ্গে দেখা গিয়েছিল নোরা-মালাইকাকে। তবে এবার মালাইকার শোতে উপস্থিত নোরা। তাদের সঙ্গে দেখা গেল নাচের প্রশিক্ষক ও বিচারক টেরেন্স লুইসকে। এমনিতেই নোরার প্রতি টেরেন্সের দুবর্লতা আগেই দেখেছেন টিভির দর্শক। এবার নোরাকে সঙ্গে নিয়ে মালাইকার শোতে দেখা যাবে নাচের প্রশিক্ষককে।শোয়ের নতুন ঝলকে দেখা যাচ্ছে, নোরার প্রসঙ্গে মালাইকা বলেন, ‘নোরা কখনো গরম, কখনো ঠাণ্ডা স্বভাবের।’ ‘ছাইয়া ছাইয়া’ গানেই নাকি দুজনের যুগলবন্দি ঘটানোর চিন্তাভাবনা করছিলেন টেরেন্স। তাতে বাদ সাধেন নোরা। ‘আপনি জানেন, আমার নিজেকে মূল্য দিতে হবে’— বলেই বেরিয়ে যান নোরা।

শোয়ের টুকরো টুকরো অংশের এ ঝলক দেখেই অনেকেই আবার মুখ বেঁকিয়েছেন। তাদের মতে, সবটাই আসলে প্রচারের কৌশল।

সূত্র: এনডিটিভি


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..