✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

সামিরা খান মাহির একি হাল!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ১০:৫৭:১৩ |

নাটকের অভিনেত্রী সামিরা খান মাহি। একসময় গতানুগতিক সব ধরনের গল্পে নাটকেই তার উপস্থিতি মিলত। তবে সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে, মানের দিকেই তার বেশি নজর। তাই নতুন কোনো কাজে যুক্ত হতে ভাবছেন বারংবার।

গল্পে নতুনত্ব ও চরিত্রে বৈচিত্র্য থাকলে তবেই কাজ করছেন। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেছে ‘বকুল ফুল’ নামক একটি নাটকে। নাটকটি বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান।

আজ সেই নাটকের শুটিংয়ের কিছু ছবি নতুন করে প্রকাশ করলেন মাহি। যে ছবি দেখে রীতিমতো চমকে গেছেন সবাই! পাগলের চরিত্রে মাহি যেন বাস্তবতা ফুটিয়ে তুলেছেন নিজের লুকে। যারা নাটকটি দেখছেন তারা মাহির প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ফেসবুক আইডি থেকে নাটকটির শুটিংয়ের কিছু ছবি প্রকাশ করেছেন মাহি।

যা দেখে ভড়কে গেছেন তার অনুরাগীরা। ছবি দুটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘বকুল ফুল-এর শুটিংয়ের আরেকটা সুন্দর মুহূর্তের ঝলক। পর্দার পেছনের এই গল্পগুলোই সব থেকে আপন।’ ছবিগুলোতে দেখা যাচ্ছে একদম উসকো-খুশকো চুলে এক উন্মাদ নারী। এক হাতে খাবারের থালা। চুলে জট ধরে গেছে। মানসিক ভারসাম্যহীন হারিয়ে নিরুপায় সে!

ছবিগুলো প্রকাশ করা মাত্র মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। একের পর এক মন্তব্য ভেসে আসতে থাকে। কেউ বলছেন, ‘হয়তো চোখে পানিও আসবে এই সিনটা দেখে।’ কেউ লিখেছেন, ‘ওরে আল্লাহ একদমই চেনা যাচ্ছে না অসাধারণ হবে অভিনয়।’ কারো মন্তব্য, ‘মাহি অভিনীত ভিডিওগুলো দারুণ। আমরার সিলেটি ফুরি।’ কেউ প্রশংসায় পঞ্চমুখ হয়ে লিখেছেন, ‘অভিনয়ে আমাদের সামিরা খান মাহি আপু সেরা রেহ।’ মাহিকেও তার ভক্তদের মন্তব্যের উত্তর দিতে দেখা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..