সর্বশেষ :
এবার একুশ মুক্ত, অনুভূতিও ভিন্ন: মির্জা ফখরুল মার্কিন সুপ্রিমকোর্টের রায় : ট্রাম্পের পাল্টা শুল্ক এখতিয়ারবহির্ভূত ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমির একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী কৃষির উন্নয়ন হলেই অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে: আমিন উর রশিদ ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

সচিবালয়ে প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১১-২০, | ০৯:৫৭:৪৬ |

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সচিবালয়ে গেলেন ড. মুহাম্মদ ইউনুস। বুধবার (২০ নভেম্বর) তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে, এই ধরনের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার নিজস্ব কার্যালয়ে হয়েছিল।

সচিবালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, বৈঠকটি সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এই কক্ষটি মূলত মন্ত্রিসভার বৈঠকের জন্য প্রস্তুত করা হয়েছিল, তবে দীর্ঘদিন ধরে এখানে মন্ত্রিসভার কোনো বৈঠক হয়নি। সাধারণত সচিব পর্যায়ের বৈঠক বছরে দু-একবার এখানে হয়। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষ্যে কক্ষটি ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রথমবার সচিবালয়ে আগমনের কারণে সচিবালয়ের অন্যান্য ভবন এবং ভেতরের রাস্তা ঝাড়-মোছ করা হয়েছে। এছাড়া, আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ, কর্মকর্তারা যেসব পাস দিয়ে দর্শনার্থী প্রবেশ করাতে পারেন, তা বন্ধ থাকে। তবে, প্রধান উপদেষ্টা সচিবালয় ছেড়ে যাওয়ার পর কর্মকর্তাদের পাস আবারও চালু হয়।

এদিকে, বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ের এক নম্বর ভবনের চতুর্থ তলার মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হতো। ২০১৭ সালে সচিবালয়ের এক নম্বর ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। এরপর, ২০ তলা বিশিষ্ট ছয় নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা বৈঠকের জন্য নতুন কক্ষ প্রস্তুত করা হয়।

২০১৯ সালে বনানী এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর ৬ নম্বর ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তোলেন। এর পর থেকেই মন্ত্রিসভার বৈঠক সাধারণত প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছে।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর, ড. মুহাম্মদ ইউনুস যমুনা অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক করে আসছিলেন। আজ, প্রথমবারের মতো এই বৈঠক সচিবালয়ে অনুষ্ঠিত হলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...