✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভে পথে পথে ভোগান্তি, বন্ধ ট্রেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১১-২১, | ০৯:৫১:৩৭ |

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে মহাখালী, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক আটকে’বিক্ষোভ দেখাচ্ছেন রিকশাচালকরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে তারা মহাখালী, রামপুরা, মোহাম্মদপুর, আগারগাঁও, নাখালপাড়া এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে সেসব এলাকায় যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, মহাখালীতে রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় মহাখালী ছাড়াও রামপুরা, আগারগাঁও ও মাজার রোডে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অফিসগামী যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

রিকশা চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মত উত্তরেও রিকশার নতুন লাইসেন্স দিতে হবে, পুরনো লাইসেন্স নবায়ন করতে হবে।
তারা বলেছেন, সরকারের রাজস্ব বাড়ানো ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে চালকদের লাইসেন্স দিতে হবে।

মঙ্গলবার(১৯ নভেম্বর) ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের রুলসহ এই নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..