সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এবার অনলাইন কোর্ট চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৯, | ১৫:৩৫:৫০ |

অনলাইনে প্রয়োজনীয় আদেশের জন্য একটি বেঞ্চ গঠন করতে প্রধান বিচারপতি বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিমকোর্টের দুই আইনজীবী।

মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) পক্ষে এর চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম ও পরিচালক এডভোকেট ইশরাত হাসান রেজিস্ট্রার জেনারেলের ই-মেইলের মাধ্যমে এ চিঠি পাঠিয়েছেন।

ব্যারিস্টার আব্দুল হালিম আজ রবিবার সাংবাদিকদের জানান, ই-মেইলের মাধ্যমে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে এ চিঠি পাঠিয়েছি। চিঠিটি আবেদন হিসেবে গ্রহণ করে প্রধান বিচারপতি একটি বেঞ্চ গঠন করে দিতে পারেন, যে বেঞ্চ অনলাইনে আদেশ দিতে পারেন। চাইলে আমরাও স্কাইপ বা অনলাইনে যেকেনো মাধ্যমে সংযুক্ত হতে পারবো। বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..