সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভিমরুলের কামড়ে নিভে গেলো শিশুর জীবন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ০৯:৩৮:৫০ |

মাদারীপুরে ভিমরুলের কামড়ে আলিফা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে, আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরও এক শিশু।

বুধবার (৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় জেলা শহরের  নিরাময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

নিহত আলিফা মধ্যেরচর এলাকার প্রবাসী রাজু মাতুব্বরের একমাত্র মেয়ে।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার মধ্যেরচর এলাকায় বাড়ির পাশের রাস্তায় অপর এক শিশুর সাথে খেলা করছিল আলিফা। এ সময় রাস্তার পাশে থাকা ভিমরুলের বাসা থেকে হঠাৎ ভিমরুল এসে শিশু দুটির সারা শরীরে কামড়ায়। পরে শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে এবং দ্রুত দুজনকে উদ্ধার করে জেলা শহরের নিরাময় হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। কিন্তু ভিমরুলের বিষক্রিয়ায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশু আলিফার মৃত্যু হয়।

ভিমরুলের কামড়ে আহত অপর শিশুটি অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে নাম-ঠিকানা জানা যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

-মাদারীপুর প্রতিনিধি


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..