সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পুলিশ বাহিনীর সংস্কারে সহায়তা দেবে ইতালি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১০-০২, | ০৯:৫৮:৩২ |

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এ সময় দু’জনের আলোচনায় ইতালিতে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশ বাহিনীর সংস্কার প্রাধান্য পায়।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে বৈঠকের এক সপ্তাহ পরে এ সাক্ষাৎ হলো। ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সংস্কারে তাঁর দেশের সহায়তার কথা জানান। তিনি বলেন, আমাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এ সহায়তা দিয়ে থাকে।

জাতিসংঘের বৈঠকে ড. ইউনূস বাংলাদেশ থেকে ইতালিতে বড় আকারে আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান। জর্জিয়া মেলোনি বলেন, উভয় দেশেরই অবৈধ অভিবাসন ঠেকাতে জোর প্রচেষ্টা চালানো উচিত। আমরা বাংলাদেশের অভিবাসীদের রক্ষা করতে চাই। আমাদের আরও উন্নত অভিবাসনের জন্য কাজ করতে হবে।

সাক্ষাতে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বর্তমানে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। এ বাণিজ্য শিগগির ঘুরে দাঁড়াবে। ইতালি দূতাবাস দ্রুত একটি চলচ্চিত্র উৎসব ও ব্যালে অনুষ্ঠান করবে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..