✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাতীয় দলের সঙ্গে কাজ করবেন না সিডন্স!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-০১, | ০৯:১৭:৩২ |

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ থাকছেন না জেমি সিডন্স। তবে এই অস্ট্রেলিয়ান থাকছেন বিসিবির অধীনেই। এখন থেকে বাংলাদেশ ‘এ’ ও বাংলাদেশ টাইগার্স দলের হয়ে কাজ করতে দেখা যাবে তাকে। এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন সিডন্স।

সিডন্স লিখেছেন, “সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করব না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার। আমি তরুণদের কোচিং করাতে ভালোবাসি। বিসিবি ও আমি সেই সিদ্ধান্তই নিয়েছি! জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমার ভালো লাগে, তবে বেশিরভাগ স্কিল ডেভলপমেন্ট, উন্নতি এবং অনুশীলন হয় নেটে। ভবিষ্যৎ খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করতে মুখিয়ে আছি আমি।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে এসেছিলেন এই অস্ট্রেলিয়ান। শুরু থেকেই জাতীয় দলের পাশাপাশি দেশের পাইপ লাইন নিয়ে কাজ করার কথা থাকলেও তা কার্যকর হয়নি। অবশেষে দেশের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে বিসিবির সাথে একমত হয়েছেন সিডন্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..