সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনাভাইরাস: নতুন সংক্রমণ বৃদ্ধি চীনে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১১, | ১০:১৬:৪৫ |

চীনে আবার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার সেখান থেকে রিপোর্ট করা হয়েছে যে, নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এর মধ্য দিয়ে সেখানে দ্বিতীয় দফা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার লক্ষণ ফুটে উঠেছে। আগের দিন সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন।

কিন্তু শনিবার বলা হয়েছে, নতুন করে শুক্রবার আক্রান্ত হয়েছেন আরো ৪৬ জন। চীনে সংক্রমণ শূন্যের কাছাকাছি আসায় অনেক শহর থেকে নিষেধাজ্ঞা এবং ভ্রমণ কড়াকড়ি উঠিয়ে নেয়া হয়। ফলে সেখানে ইমপোর্টের কেস বা বাইরে থেকে ঢুকে পড়া সংক্রমণই বেশি। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন শুক্রবার বলেছে, সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এর মধ্যে ৪২ জনই বিদেশে ভ্রমণ করেছেন। ফলে সব মিলিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৩। আর মৃতের মোট সংখ্যা ৩৩৩।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..