সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

খাদ্যশস্য চুক্তিতে ফিরল রাশিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১১-০৪, | ১০:৩২:৩৮ |

রাশিয়ার নেতারা বুধবার ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির একটি চুক্তিতে পুনরায় যোগ দিয়েছেন। কৃষ্ণ সাগর নৌ-বহরের উপর ড্রোন হামলা চালানোর অভিযোগের দৃষ্টান্ত তুলে ধরে শনিবার তারা চুক্তি থেকে সরে গিয়েছিলেন।

জুলাই মাসে আলোচকরা দক্ষিণ ইউক্রেনের বন্দর থেকে বিশ্ব বাজারে শস্যের নিরাপদ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছিলেন। তবে রাশিয়ার কর্মকর্তারা বলেছেন ইউক্রেন চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। এদের বাহিনী কৃষ্ণ সাগরের খাদ্যশষ্য করিডর যে সামরিক অভিযান চালাতে ব্যবহার করবে না, সেই নিশ্চয়তার দাবী তারা করেছিলেন।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, “ইউক্রেন এসব নিশ্চয়তা লঙ্ঘন করলে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার অধিকার আমাদের আছে।”

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেন্সকি “ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করার জন্য” রাশিয়াকে অভিযুক্ত করেন। তিনি বলেছেন, “ইউক্রেনে রাশিয়া হামলা না চালালে বিশ্ব জুড়ে খাদ্য সঙ্কট দেখা দেয়ার ভৌতিক কোন হুমকিও এমন কি থাকতো না”।

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগান মূল চুক্তিতে উপনীত হতে সহায়তা করেন এবং চুক্তি রক্ষায় সাহায্য করেন। তিনি বলেছেন যুদ্ধ শেষ করতে কূটনীতিকদের দরকার তাদের চালানো প্রচেষ্টা জোরদার করে নেয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..