সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রিয়ালের দুর্দান্ত জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-২৩, | ০৯:১৮:৩৭ |

শুরুতে এগিয়ে যাওয়ার পর পথ হারাতে বসেছিল রিয়াল মাদ্রিদ। তাদের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফেরার আশা জাগাল সেভিয়া। তবে শেষ দিকে তিন মিনিটের ঝড়ে দুই গোল করে দুর্দান্ত এক জয় তুলে নিল কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা।

ম্যাচের পাঁচ মিনিটে চ্যাম্পিয়নদের এগিয়ে দেন লুকা মডরিচ। ভিনিসিয়াস জুনিয়রের নিচু ক্রস খালি জালে পাঠান তিনি। এরপর থেকে মাদ্রিদ আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। কিন্তু সুযোগ নষ্ট করে। তার খেসারত দিতে হয় সেভিয়ার কাছে গোল হজম করে। ৫৪তম মিনিটে এরিক লামেলা আচমকা সমতা ফেরান।

তবে ভিনিসিয়াস আবারও চমৎকার গোল বানিয়ে দেন। তার ছোট পাসে ভাসকেজ ৭৯তম মিনিটে বক্সের ভেতর থেকে গোল করেন। দুই মিনিট পর ভালভার্দের অদম্য শটে জয় নিশ্চিত করে রিয়াল।

৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সা (২৫) ব্যবধান কমাতে রোববার অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে।

রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া বলেছেন, ‘আমরা খুব খুশি। প্রথমার্ধ আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ম্যাচ আরও নিয়ন্ত্রণে নিতে আমাদের দ্বিতীয় গোল পেতে দেরি হয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..