সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মৎস ও প্রাণী চিকিৎসা সহযোগিতার জন্য ডিসিদের চিঠি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০৯, | ১৭:৪০:৩৯ |

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকট চলাকালে মৎস ও প্রাণিসম্পদ সম্পর্কিত চিকিৎসা কাজে ব্যবহৃত ওষুধ সরঞ্জাম উৎপাদন, পরিবহন এবং বিপণনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব জেলার ডিসিদের চিঠি দিয়েছে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ
কর্মকর্তা ইফতেখার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

ডিসি বরাবর গতকাল বুধবার এ মন্ত্রণালয়ের উপসচিব ড. অমিতাব চক্রবর্তীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভোক্তা পর্যায়ে প্রাণিজ আমিষ সরবরাহ সচল রাখা জরুরি। মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। তাই এ সংক্রান্ত চিকিৎসা সরঞ্জাম উৎপাদন ও বিপণনের কাজে নিয়োজিত কর্মী ও পরিবহনকে চলাচল করার প্রয়োজন।

এদিকে, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে দুধ, ডিম, মাছ ও মাংসসংক্রান্ত সংকট মোকাবেলায় সরকার সকল ব্যবস্থা গ্রহণ করছে বলে আগেই জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মতে, করোনা সংকটকালীন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার গ্রহণ করা প্রয়োজন।

এ উপলক্ষে গত ৫ এপ্রিল মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পোলট্রি, ডিম, একদিন বয়সী মুরগির বাচ্চা, হাঁস, মুরগি ও গবাদিপশুর খাদ্য, দুগ্ধজাতপণ্য, অন্যান্য প্রাণি ও প্রাণিজাত পণ্য, মাছ, মাছের পোনা ও মৎস্য খাদ্য সরকারঘোষিত ছুটিকালীন নিরবচ্ছিন্ন উৎপাদন, পরিবহন ও বিপণন সচল রাখার ব্যবস্থা গ্রহণের জন্য সকল জেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..