সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিশ্বস্বাস্থ্য সংস্থাকে নতুন রাজনৈতিক শত্রু ঘোষণা করে অর্থ বন্ধের হুমকি ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০৮, | ১৭:২৪:১৬ |

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ঘটনায় এবং এ ব্যাপারে গৃহীত পদক্ষেপের সমালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডাব্লিউএইচও) আক্রমণাত্মক কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ডাব্লিউএইচও’কে নতুন রাজনৈতিক শত্রু হিসেবেও উল্লেখ করেছেন তিনি। বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে অসংখ্য প্রাণহানির জেরে ওই সংস্থার অর্থায়ন বন্ধেরও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

ট্রাম্প বলেছেন, ডাব্লিউএইচও’র জন্য অর্থ খরচ বন্ধের দিকে এগোচ্ছি আমরা। আমরা শক্তিশালীভাবে সংস্থাটিকে অর্থায়ন বন্ধ করতে যাচ্ছি। হোয়াইট হাউসে প্রতিদিনের করোনা ব্রিফিংয়ে মঙ্গলবার এসব কথা বলেন তিনি।
ট্রাম্পের দাবি, করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কখনোই যথেষ্ট তৎপর হয়ে ওঠেনি। ট্রাম্প মনে করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভুল পদক্ষেপ নিয়েছে এবং তাদের এই ব্যর্থতা ট্রাম্পকে এবং তার প্রশাসনকে বিস্মিত করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার লাখ চারশ ১২ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার আটশ ৫৪ জনে। এর আগের দিন মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ৬৭ হাজার চারজন এবং মৃতের সংখ্যা ১০ হাজার আটশ ৭১ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..